Monday, 3 August 2020

প্রিয়াহারা

ARPITA BANERJEE
DPT.- ECE, YEAR- 3 RD
MAKAUT ROLL- 23000318026


মাঝরাতে রাতপ্রহরী আমি চেয়ে থাকি সুদুর ধ্রূবতারার তরে;
শ্রান্ত মোর দেহ তবু দুরন্ত এ হৃদয় কেমন বিহ্বল করে |
রাতের শেষে কৃষ্ণ আকাশ-বক্ষ ভেদে ওঠে মোর কল্পনা
সীমান্ত নক্ষত্রের কোলে হয়তোবা পৌছে যায় এই জল্পনা:
আমার অভিমানী কিছু অনুভুতি আজও গুমরে গুমরে কাঁদে
ধরার শেষ সীমায় ফোটে দুরন্ত ফুল ; রং লাগে চাঁদে |
 বিষন্ন হৃদয় দোল দোলায় মায়াবিনী ছায়ামানবির বক্ষে
 স্বপ্ন মাঝে মোর জীবনডালার আশা পূর্ণ হয় তোমারি সমক্ষে!
তুমিই যেন কোন উদাস ক্ষণে ; অঝর বাদলধারায় পড় ঝরে
তোমারি সুসম মূর্তি অপটু হস্তে গড়ে নিলাম আপন করে |
এক মুহুর্তের এই ছলনা বিষিয়ে গেল না মোর মন?
ভাবনা তরী সংহত করে আর রাখতে পারি কতক্ষণ?
দুঃক্ষ সুখ যায় চলে যায়, হায়, উদলা দিনে চপল পায়ে
আন্দোলিত তরুমালা তবুও উজান স্রোতে বয়ে যায় |
আমার আজিকার সম্বল দু মুঠো কথা আর কত হারানো দিন,
হইত ঘুমের ঘোরে অচেতন প্রদীপজ্বলা স্বপ্ন; তবু আসার চেতনা বড়ই ক্ষীণ|
নিজেকে উজার করে দিয়েছি তোমায়; বল আর কত  রব জ্ঞানে ?
   আকাশ পানে সন্ধ্যা-সকাল  রয়েছি চেয়ে তোমার ধ্যানে |
আমি আর কতটুকু পারি? এর বেশি পারেনি মানুষ আর তার পণ
নত হতে হয় পৃথক পাহাড়, জীবন্ভূমি ডাকে অকস্মাৎ রণ ||